‘চক্রান্ত করেই শিশুপার্ক নির্মাণ করেছিল জিয়া’

0

সিটিনিউজ ডেস্ক :: বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ মুছে ফেলতেই সোহরাওয়ার্দী উদ্যানের পাশে জিয়াউর রহমান শিশুপার্ক নির্মাণ করেছিল বলে জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রবিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকার কেরানীগঞ্জে অনুষ্ঠানে তিনি এ বিষয়টি জানান।

মন্ত্রী মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। এসময় তিনি জানান, ‘বঙ্গবন্ধু যে স্থানে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যে স্থানে হানাদার পাক বাহিনী ‘মিত্র বাহিনী-মুক্তি বাহিনী’র কাছে আত্মসমর্পণ করেছিল, সেই ঐতিহাসিক স্থানে তৈরি করা হয়েছিল শিশুপার্ক।’

তিনি আরও জানান, ‘৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে খুনিরা দেশের ক্ষমতায় এসেছিল, তারা চিন্তা করেছিল নতুন প্রজন্ম যাতে দেশের প্রকৃত ইতিহাস জানতে না পারে এবং পাক বাহিনী যে জায়গায় আত্মসমর্পণ করেছিল সে জায়গাটি যাতে শনাক্ত না করতে পারে, সেজন্য সেখানে চক্রান্ত করে শিশুপার্ক স্থাপন করা হয়েছিল।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.