মহানবী (সা:) এর আদর্শই উত্তম আদর্শ

0

নিজস্ব প্রতিনিধি,পটিয়া :  হযরত আবুল খায়ের সুলতাপুরী (রা:) এসোসিয়েশন বাংলাদেশ লালারখীল -১১ নং শাখা কমিটির উদ্যোগে মাহে রবিউল আউয়াল উপলক্ষে অত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় বৃহস্পিতবার ২৪ নভেম্বর শুক্রবার বাদে মাগরিব ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মোহাম্মদ আয়ুর আলী মেম্বারের সভাপতিত্বে লালারখীল প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক আজিমুশশান ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত মাহফিলে উদ্ভোধক ছিলেন জনাব মোহাম্মদ সাইফুদ্দীন। প্রধান মেহমানে আলা হিসেবে তকরির পেশ করেন সংগঠনের চেয়ারম্যান শাহজাদা আবুল মাকছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ্ (সম্পদ) সুলতাপুরী। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:) তাঁর আদর্শই একমাত্র উত্তম আদর্শ এই আদর্শই হল ইসলাম এবং ঈমানের মূল ভিত্তি । বাতেল ফেরকা থেকে নিজের ঈমান, আক্বীদাকে হেফাজত করতে আউলিয়া কেরামের পথ ধরে আমাদের পরিচালিত হতে হবে।

প্রধান বক্তা ছিলেন হযরতুলহাজ্ব মওলানা আনসারুল্লাহ নঈমী। বিশেষ বক্তা ছিলেন মওলানা নিজাম উদ্দীন আনসারি, মওলানা লোকমান হাকিম। বিশেষ মেহমান ছিলেন ১৭ নং খরনার ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব করিম মেম্বার, মোহাম্মদ নাজিম তালুকদার, আবছার উদ্দীন, দিদারুল ইসলাম, মোহাম্মদ মাহাবুবুল আলম বাশিঁ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল করিম। আরও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা জনাব শামসুল আলম, মোহাম্মদ আবুল হাশেম তালুকদার, মোহাম্মদ আবু তালেব, আবদুল মন্নান, আবু জাহেদ, খায়রুল বশর, আবুল হাশেম, হারুনুর রশীদ, নাসু, ইমরান হোসেন, লিটন, হাসান, নাজিম, ফখরুল ইসলাম হৃদয়, মফিজ, সাইমন, সাইফু, রুবেল, তৌহিদ, বেলাল, হেলাল, দিদার, মামুন, সাজ্জাদ, মিজান, মফিজ, জুয়েল, রাজু, গিয়াসসহ প্রমুখ।

এর আগে সকাল ১০ টা হতে সংগঠনের পক্ষ থেকে গরীব ছেলেদের ফ্রি খৎনা ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্টিত হয়।।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.