রাতেই ফিরছেন মহিউদ্দিন চৌধুরী

0

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে ১১ দিনের চিকিৎসা শেষে শারীরিক স্থিতিশীল অবস্থা নিয়ে দেশে ফিরছেন বর্ষীয়ান রাজনীতিক ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। তবে এই মুহুর্তে চট্টগ্রামে ফিরছেন না মহিউদ্দিন। আপাতত মাসখানেক তাকে ঢাকায় ছেলের বাসায় পূর্ণ বিশ্রামে রাখা হবে।

রোববার (২৬ নভেম্বর) রাত ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানযোগে মহিউদ্দিনকে নিয়ে তার স্বজনরা ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

মহিউদ্দিনের ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমার আব্বাকে চিকিৎসক বিপদমুক্ত বলেছেন। উনার অবস্থা স্থিতিশীল আছে। তবে রুটিন ডায়ালাইসিস চলবে। আর হাত-পা মুভমেন্টের জন্য সামান্য ফিজিওথেরাপি দিতে হবে। পূর্ণ বিশ্রামে রাখার জন্য বলেছেন ডাক্তার। মাসখানেক আমরা উনাকে ঢাকায় রাখব। এরপর চট্টগ্রামে ফিরবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.