আন্তর্জাতিক রফতানি-বাণিজ্য মেলা শুরু হচ্ছে শুক্রবার

0

নিজস্ব প্রতিবেদক: নগরীর হালিশহর আবাহনী মাঠে আগামী ১ ডিসেম্বর (শুক্রবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (বিআইটিইএফ)। এদিন সকাল ১১টা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। ১ লাখ ৭০ হাজার বর্গফুট জায়গায় মেগা প্যাভিলিয়ন, মিডিয়াম প্যাভিলিয়ন, স্ট্যান্ডার্ড প্যাভিলিয়ন, ব্যাংক এন্ড ইনসুরেন্সসহ মোট ২০০ টির অধিক স্টল থাকছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া সংসদ সদস্য ডা. আফসারুল আমীন, শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে আগ্রাবাদের মেট্রো পলিটন চেম্বার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক আমিনুজ্জামান ভূঁইয়া।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.