নিজস্ব প্রতিবেদক: কাফনের কাপড়ে নিজ হাতে লিখেছেন ‘খুনিদের’ নাম। সেই কাপড়টি নিয়ে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে।
দুই হাতে কাফনের কাপড়ের দুই পাশ ধরে দাঁড়িয়ে গেলেন। একঘণ্টা অবস্থান করে বিচার চেয়েছেন ‘খুনিদের’।
ঘটনাটি সোমবার(২৭ নভেম্বর) সকাল ১১টার। কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মা জায়েদা আমিন চৌধুরী ছেলে হত্যার বিচার চেয়ে এভাবে একাই মানববন্ধন করেছেন।
এসময় তিনি ঘোষণা দেন যতদিন ছেলের খুনিদের বিচার পাবে না ততদিন আমরণ অনশন করে যাবেন।
