আব্দুল মন্নান’র কবরে শ্রদ্ধা চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের
সিটিনিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ- চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নবগঠিত কমিটিতে চন্দনাইশ উপজেলা হতে পদায়নকৃত নেতৃবৃন্দ সম্প্রতি (২৫ নভেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর, মুক্তিযুদ্ধের বীর সংগঠক মরহুম এ কে এম আব্দুল মন্নানের কবরে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন এবং জেয়ারত ও ফাতেহা পাঠ করেন। এতে অংশগ্রহণ করেন সদ্যগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে সহ-সভাপতি ফরহাদুল ইসলাম, শওকতুল ইসলাম, মোহাম্মদ আলী, পিকু সেন, যুগ্ন সাধারণ সম্পাদক সালেহ নুর জামান তানভীর, রিদুওয়ান বারী লাভলু প্রমুখ।
এ সময় অ্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নং বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম, বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এডভোকেট এস এম ওসমান, এ কে এম মন্নান স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, বরমা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসম্পাদক মো. আবু জাফর মেম্বার, বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও আওয়ামীলীগ নেতা আনোয়ারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ও বরমা ডিগ্রি কলেজ ছাত্রলীগ’র সাবেক সভাপতি জানে আলম তালুকদার, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা শাহাদাত বিন ইসলাম জিকু, বরমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সরওয়ার কামাল লিটন, বরমা ছাত্রলীগ নেতা নেজাম উদ্দিন, জুয়েল দাশ, রাহুল বড়ুয়া, মোহাম্মদ হোসেন, রুবেল প্রমুখ।
এর আগে নেতৃবৃন্দ শহিদ মুরিদুল আলম, শহিদ আব্দুস সবুর খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এড. মোস্তাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি এম ওয়াহিদুজ্জামান চৌধুরী, গউস মোহাম্মদ চেয়ারম্যান প্রমুখের কবর জেয়ারত এবং কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
