পটিয়ায় জাতির জনকের স্থাপিত ম্যুরাল উদ্বোধন

0

সুজিত দত্ত,পটিয়া :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পটিয়া উপজেলা পরিষদের জাতীয় স্মৃতিসৌধের পাশে পটিয়ার সাংসদ আলহাজ সামশুল হক চৌধুরী প্রচেষ্ঠায় স্থাপিত জাতির পিতার ম্যুরাল শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং পটিয়ার গণমানুষের নেতা আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও জেলা পরিষদের অর্থায়নে পটিয়া উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন এ ম্যুরাল স্থাপন করা হয়।

পটিয়ার সাংসদ ইতিপূর্বে জাতীয় স্মৃতি সৌধের আদলে উপজেলা চত্বরে নির্মাণ করেন মুক্তিযুদ্ধের লাখো শহীদের স্মরণে স্মৃতিসৌধ। এবং ১৯৭১ সালে পাকিস্তানীদের বর্বরতা তুলে ধরে ঘৃণাস্তম্ভ স্থাপন করে সারাদেশে আলোচনায় আসেন।

তিনি জানান, বঙ্গবন্ধু শুধু একটি উপাধি নয়, এটি একটি ইতিহাস। যতবার বঙ্গবন্ধুর ছবির দিকে মানুষের চোখ পড়বে ততবারই মনে হবে এদেশের কষ্টার্জিত মুক্তিযুদ্ধের ইতিহাস আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অবিচ্ছেদ্য অংশ। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস লালনে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পৌর আ’লীগ সাধারন সম্পাদক আলমগীর আলম, চেয়ারম্যান আবদুল খালেক, ফজলূল হক আল্লাই, নাছির উদ্দিন পদ্মা, এহছানুল হক, আ.লীগ নেতা সামশুল আলম বাবু, মজিবুল হক চৌধুরী নবাব, এম এজাজ চৌধুরী, কাউন্সিলর আবদুল খালেক, এম এ মন্নান, গোলাম কিবরিয়া, ইউসুফ নবী টিপু, দক্ষিণ জেলা প্রজন্মলীগ সভাপতি আলমগীর আলম, প্রনব দাশ, মীর আবদুর রহমান, মেম্বার কবির, মেম্বার নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা তারেকুর রহমান তারেক, নয়ন শর্মা প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.