মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে কেউ রেহাই পায়নি,পাবেও না

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ ::  চট্টগ্রাম- ১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন অতীতে অনেকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে চেষ্টা করেছিল, পারেনি। যারা ইতিহাস বিকৃতি করে তারা কেউ রেহাই পায়নি, পাবেও না। তারা জাতির কাছে ঘৃণিত ব্যক্তি।

স্বাধীনতার ৪৭ বছর পর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে অনেকে ঈর্ষান্বিত হয়ে বিকৃতভাবে বিদেশী সংস্থার কাছে ভিন্ন ভাবে উপস্থাপন করার চেষ্টা করে চলেছে। এতে কেউ সফল হয়নি।

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী বিশ্বের কাছে মানবতার নেত্রীর স্বীকৃতি পেয়েছে। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের রূপকার হিসেবে এদেশকে সোনার বাংলায় পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবেন তিনি।

সে ধারাবাহিকতায় চন্দনাইশের আনাচে কানাছে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর বিগত ২৫ বছরে সে উন্নয়ন হয়নি। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করার আহবান জানান।

চন্দনাইশ পৌরসভার নিজস্ব অর্থায়নে ১২ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত দৃষ্টি নন্দন শহীদ মিনারের আনুষ্টানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪  আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। পরে বিজয় দিবসের এক আলোচনা সভা শহীদ মিনারের পাদদেশে পৌর মেয়র মাহাবুবুল আলম খোকার সভাপতিত্বে অনুষ্টিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমান, পৌর আ’লীগের আহবায়ক এম কায়সার উদ্দীন চৌধুরী, ওসি (তদন্ত) দীপাংকর রায়, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক একরাম হোসেন, আ’লীগ নেতা আবুল কাশেম বাবলুু, ফরিদুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর যথাক্রমে হেলাল উদ্দীন চৌধুরী, নুরুল ইসলাম, অজয় দত্ত, মোজাম্মেল হক চৌধুরী, নাছির উদ্দীন, খোরশেদ আলম সবুজ, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

সকালে তিনি উপজেলা অডিটোরিয়ামে ৬৩টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন। তাছাড়া খাগরিয়া-বৈলতলী সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং আ’লীগ নেতা সদ্য প্রয়াত সাহাব উদ্দীনের পরিবারের খোঁজখবর নেন এবং তাদেরকে ২০ হাজার টাকা আর্থিক সাহায্য করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.