‘ডাক টাকার’ উদ্বোধন

0

সিটিনিউজ ডেস্ক:: ‘ডাক টাকা’ হচ্ছে একটি ডিজিটাল ওয়ালেট। ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেনের মাধ্যমে উক্ত ওয়ালেটটি ব্যবহার করা যাবে এবং এর মাধ্যমে মার্চেন্ট ও খাত সংশ্লিষ্টদের সঙ্গে ডিজিটাল ইকোসিমেস্টমে যুক্ত হওয়া যাবে।

‘ডাক টাকা’ এর মাধ্যমে কার্ড, অ্যাপ ও এমপিওএস-সহ বিভিন্ন চ্যানেলে ব্যবহারের সুযোগ থাকবে (কেনাকাটা-লেনদেন)। নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করে এতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) এবং কিউআর (কুইক রেসপন্স) কোড সুবিধা রাখ হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ‘ডাক টাকা’র উদ্বোধন করেন।

ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ সময় উপস্থিত ছিলেন।

জয় বলেন, ডাক বিভাগের টেকনিক্যাল পার্টনার ওয়েপমেন্ট সুইচ প্রোভাইডার (আইটিসিএল) এবং এই সেবা প্রদানকারী সফটওয়্যার প্রতিষ্ঠান ডি-মানি এর মাধ্যমে খুব সহজেই ডাক টাকার অ্যাকাউন্ট খুলে পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে ক্যাশ-ইন ও ক্যাশ-আউট করা যাবে।

নামমাত্র ব্যালেন্স জমার মাধ্যমে নাগরিকরা বিনামূল্যে ‘ডাক টাকা’ অ্যাকাউন্ট খুলতে পারবে। দেশের পোস্ট অফিসগুলো এভাবেই যাত্রা শুরু করেছে ‘ডিজিটাল ইকোনোমি’র দিকে।

তিনি জানান, এ ছাড়া বিপিও এর সকল ডিজিটাল সার্ভিস একীভূত করার মাধ্যমে বিপিও এর সেবা প্রদানের ধারা অব্যাহত রাখবে ডাক টাকা। আর ডাক টাকা ব্যবহারকারীরা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে লেনদেন করতে পারবেন।

তিনি আরো জানান, আজ ডাক টাকা প্লাটফর্মের উদ্বোধন করা হলো। তিন মাসের মধ্যে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। ২০১৮ সালের মধ্যে ব্যাংকিংয়ের বাইরে থাকা তিন কোটি জনগোষ্ঠীকে এই ব্যাংকিং সেবার আওতায় আনাই ডাক টাকার লক্ষ্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারসহ বিভাগ ও এর অধীনস্ত দফতর ও সংস্থার প্রধানরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.