৪০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২

0

নিজস্ব প্রতিবেদক : নগরীর ডবলমুরিং থানাধীন পোস্তারপাড় এলাকা থেকে ৪০ বোতল বিদেশি মদসহ বাবলা (৩৮) ও শামিমকে (৩০) গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাত দুইটার দিকে সিএনজি অটোরিকশার ইঞ্জিনের পাশে গোপন কুটুরিতে লুকিয়ে পাচারের সময় এসব মদসহ তাদের গ্রেফতার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মদ পাচারের সময় দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.