বোয়ালখালী প্রতিনিধি,সিটিনিউজ :: বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৪ বসতঘর। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর পৌণে ১২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাতব্বর বাড়ীতে এ ঘটনা ঘটে।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকারম জানান, চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে জাকের মেম্বার, মো. আজম, ফয়েজ আহমদ ও আবুল কালামের মাটির বসতঘর পুড়ে যায়। এতে ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস দুইটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।
