স্বাধীনতার মূল চেতনা হারিয়ে গেছে: মির্জা ফখরুল

0

সিটিনিউজ ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বাধীনতার ৪৭ বছর পর বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। তবে স্বাধীনতার মূল যে চেতনা ছিল গণতন্ত্র, সেই গণতন্ত্র হারিয়ে গেছে। দেশে এখন অনুপস্থিত গণতন্ত্র।’

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক আন্দোলন চলছে। খালেদা জিয়ার নেতৃত্বে আমরা লড়াই সংগ্রাম করে যাচ্ছি। সেই লড়াই সংগ্রামে আমরা সফল হবই।

তিনি বলেন, আজকের এইদিন আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষলগ্নে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসররা এদেশের শ্রেষ্ঠ সন্তানদের অত্যন্ত সুপরিকল্পিতভাবে বেছে বেছে হত্যা করেছিল। সেই সকল মেধাবী সন্তানদের আত্মত্যাগ অপূরণীয় এবং সেই আত্মত্যাগের জন্যই সমগ্র জাতি আজ তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে। কারণ শহীদ বুদ্ধিজীবীরা স্বপ্ন দেখেছিলেন একটি সমৃদ্ধ বাংলাদেশ, যার আদর্শ হবে গণতন্ত্র।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ড. আব্দুল মঈন খান, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.