এবি ব্যাংকের চেয়ারম্যানসহ ৩ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

0

সিটিনিউজ ডেস্ক:: সরকারি খাতের এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন চেয়ারম্যান এম ওয়াহিদুল হক।তিনি ছাড়া ব্যাংকটির ভাইস-চেয়ারম্যান সেলিম আহমেদ ও পরিচালক ফাহিমুল হক পদত্যাগ করেছেন।বৃহস্পতিবার সকালে দেশের প্রথম প্রজন্মের এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত এ সভায় তারা পদত্যাগ করেন।

এজিএম থেকে নতুন করে তিনজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সূত্রের দাবি, এবি ব্যাংকের প্রায় ২৫ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের হাতে।
সাম্প্রতিক সময়ে ব্যাংকটির উল্লেখযোগ্য শেয়ার চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ কিনে নিয়েছে বলে শোনা যাচ্ছে। মূলত তারা ব্যাংকটির পুরোপুরো নিয়ন্ত্রণ নিতেই শীর্ষ কর্তাদের পদত্যাগে বাধ্য করেছেন বলে গুঞ্জন রয়েছে।
এর আগে এ শিল্পগোষ্ঠী একই প্রক্রিয়ায় ইসলামী ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংকের বেশিরভাগ মালিকানা নিয়ে নেয়।
সংশ্লিষ্টরা জানান, প্রথম দফায় গত ১৭ আগস্ট বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এবি ব্যাংকের এজিএম হওয়ার কথা ছিল। কিন্তু, ১৪ আগস্টের পর্ষদ সভায় তা বাতিল করা হয়।
এরপর সিদ্ধান্ত হয় ২১ ডিসেম্বর কুর্মিটোলা গলফ ক্লাবে এ দুটি সভা হবে। কিন্তু, শেষে এসে আবার স্থান পরিবর্তন করা হয়।
সর্বশেষ গত রোববার এজিএমের স্থান পরিবর্তন করে লা মেরিডিয়ান ঠিক করা হয়।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.