সীতাকুণ্ড প্রতিনিধি,সিটিনিউজ :: সারাদেশের ন্যায় সীতাকুণ্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) পালন করা হয়েছে আজ ২৩ ডিসেম্বর শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্হ্য কমপ্লেসের আওতায় উপজেলার ৯ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার বিভিন্ন কেন্দ্রে এবং বিভিন্ন ক্লিনিকে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের ১টি নীল রঙের এবং ১২ থেকে ১৫ মাস বয়সি শিশুদের ১টি লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ১৯৭৩ সাল থেকে জাতীয়ভাবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালনা করে আসছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্হ্য কমপ্লেসের কর্মকর্তা ডা. নুরুল করিম রাশেদ জানান, সমগ্র উপজেলার বিভিন্ন কেন্দ্রে মোট ৪৯ হাজার শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়।
