আজকের সূর্যোদয়ের আন্তর্জাতিক সমন্বয়কারী মহিনের মাতার ইন্তেকাল

0

চট্টগ্রাম অফিসঃ আজকের সূর্যোদয়ের আন্তর্জাতিক সমন্বয়কারী মউিদ্দিন মহিনের মাতা দেলোয়ারা বেগম (৮২) গত ২৪ শে ডিসেম্বর দিবাগত রাতে ফটিকছড়ির জাহানপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…..রাজেউন)। ২৫ ডিসেম্বর নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে মরহুম দেলোয়ারা বেগম ২ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। আগামী ২৮ডিসেম্বর ফটিকছড়ি জাহানপুরস্থ নিজ বাড়ীতে কুলখানি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খতমে কোরান, মিলাদ শরীফ জেয়াফতের আয়োজন করা হয়েছে। তার বড় ছেলে চেয়ারম্যান নাজিমউদ্দিন নাজু কয়েক বছর পূর্বে ইন্তেকাল করেছেন। মরহুমার নামাজে জানাযায় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমা দেলোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদক খোন্দকার মোজাম্মেল হক, সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী, জেনারেল ম্যানেজার খোন্দকার বেলায়েত হোসেন, চট্টগ্রাম বঙ্গবন্ধু পরিষদ, মানবাধিকার সাংবাদিক গ্রুপ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.