ঘন কুয়াশায় বিমান ওঠানামায় বিঘ্ন

0

সিটিনিউজ ডেস্ক:: ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনেরর বিমান ওঠানামায় মারাত্মক বিঘ্ন ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ ছিল।বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, কুয়াশার কারণে আজ ভোর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। তবে কুয়াশা কেটে যাওয়ার পর এখন আবার স্বাভাবিক হয়ে গেছে।

রেজাউল করিম বলেন, সকলে খুব বেশি বিমান ওঠানামার সিডিউল ছিল না। সিঙ্গাপুর থেকে আসা ইউএসবাংলার একটি ফ্লাইট শাহজালালে অবতরণ করতে না পেরে চট্টগ্রামের দিকে চলে গেছে। রিজেন্ট এয়ার ও গালফ এয়ারের দুটি ফ্লাইটও শাহজালালে অবতরণ করতে পারেনি। তবে এখন বিমান চলাচল সাভাবিক হয়ে গেছে।

এর আগে গত ২০ ডিসেম্বর ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭টি ফ্লাইটের ওঠানামায় বিঘ্ন ঘটেছে। ওইদিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ ছিল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.