সিটিনিউজ ডেস্ক:: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গেছেন। শনিবার দুপুর ২টার দিকে তিনি গণভবনে প্রবেশ করেন।আতিকুল ইসলামের গণভবনে অবস্থানের বিষয়টি নিশ্চত করেছেন তার ব্যক্তিগত সহকারী হাজী তুহিন। এ রিপোর্ট লেখা পর্যরন্ত আতিকুল ইসলাম গণভবনে অবস্থান করছেন।
দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে, ডিএনসিসির উপ-নির্বাচনে আতিকুল ইসলামই হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী। তাকে চূড়ান্ত সংকেত দিতে আজ গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সূত্রটি বলছে, আজ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের কথা ছিল। প্রধানমন্ত্রী ডাকায় সে বৈঠকটি বাতিল হয়েছে। উনি (আতিকুল ইসলাম) এখন গণভবনে। চূড়ান্ত সংকেত নিয়ে বের হবেন।
