রেড ব্রিজ পাবলিক স্কুল এন্ড কলেজের পরীক্ষার ফলাফল প্রকাশ
সিটিনিউজ ডেস্ক : চট্টগ্রাম রেড ব্রিজ পাবলিক স্কুল এন্ড কলেজের ২০১৭ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, বিজয় দিবসের আলোচনা সভা, ক্রীড়া সাংস্কৃতিক ও মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্টান শনিবার ৩০ ডিসেম্বর সকালে আতুর ডিপু এলাকায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রতিষ্টাতা অধ্যক্ষ অর্পণ বড়ুয়া সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এডিশনাল পি.পি এড. মো. দেলোয়ার হোসেন। উদ্বোধক ছিলেন পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
আলোচনায় অংশ নেন সাংবাদিক শুপলাল বড়ুয়া, শিক্ষক কাঞ্চন বড়ুয়া, মানবধিকার কর্মী মনছুর আহম্মদ, মো. মহসিন, শিক্ষক যথাক্রমে শিমলা দাশ, সুলতানা বেগম, টিপলু বড়ুয়া, রেহেনা আক্তার, কোমলতা বড়ুয়া, জেসমিন আক্তার, আফরিন জাহান, লিটা রায়, আরজু আক্তার, কানিজ ফাতেমা, সালামা আক্তার, আনিকা আক্তার, আয়রিন আক্তার, অভিভাবক জামসেদ আলম, জানে আলম প্রমুখ। আলোচনায় শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ও বিভিন্ন শ্রেণিতে মেধাবী শিক্ষার্থী, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
