নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবু আহমদ চৌধুরী জুনুর নেতৃত্বে বিজয় দিবসের বিজয় র্যালী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও চন্দনাইশের অভ্যন্তরীন সড়কগুলি পদক্ষিণ করেছেন।
শনিবার ৩০ ডিসেম্বর দুপুরে চন্দনাইশে বিশাল বিজয় র্যালী ও শোডাউন করেছেন চন্দনাইশ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবু আহমদ চৌধুরী জুনু। শনিবার দুপুরে চট্টগ্রাম শহর থেকে চন্দনাইশের মুজাফ্ফরাবাদ হয়ে প্রবেশ করলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান।

এসময় নেতাকর্মীরা কয়েকশত মোটর সাইকেলসহ বিশাল গাড়ী বহর নিয়ে একটি বিজয় মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া চন্দনাইশ সীমান্ত মুজাফ্ফরাবাদ থেকে গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট হয়ে চন্দনাইশ সদর,সাতঘাটিয়া পুুুকুরপাড়,বৈলতলী ইউনুছ মার্কেট,দোহাজারী দেওয়ান হাট, দোহাজারী সদর,বাগিচা হাট হয়ে মক্কা পেট্টোল পাম্পে এসে শেষ হয়। এসময় তিনি কয়েকটি পথসভায়ও বক্তব্য রাখেন।

র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মাষ্টার আহসান ফারুক, আ’লীগ নেতা এড. জয়শান্ত বিকাশ বড়ুয়া, হেলাল উদ্দীন চৌধুরী, মাহামুদুল হক বাবুল, কৃষকলীগ নেতা নবাব আলী, পৌর আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলাম চৌধুরী, সাখাওয়াত হোসেন শিবলী, মো. ইদ্রিচ মেম্বার, নাছির উদ্দীন, আবদুল্লাহ আল নোমান বেগ, শওকত হোসেন ফিরোজ, চেয়ারম্যান নুরুল ইসলাম, হাজী মো. সেলিম, শেখ হেলাল, মো. সেলিম মান্নান, জাহাঙ্গীর আলম, মুজিবুর রহমান, আবদুল খালেক, আবদুর রহিম, যুবলীগ নেতা মঈনুদ্দিন, লোকমান হোসেন চৌধুরী, আ ন ম হাসান, জহির উদ্দীন বাবুল, এড. সুমন সরকার, কাউন্সিলর অজয় দত্ত, দক্ষিণ জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি আবদুল আহাদ, শওকত হোসেন, ফরহাদুল ইসলাম, সালেহ নুর চৌধুরী তানভীর, ওমর ফারুক চৌধুরী, এসএম রাশেদ, মো. ফোরকান, নুরুল আলম আজাদ, চন্দন মেম্বার, মো. আরমান খুরশেদুল আলম খোকন, বেলাল হোসাইন মিন্টু, মোহাম্মদ নেছার প্রমুখ।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর সন্ত্রাস বিরোধী সমাবেশে স্বাধীনতা বিরোধী চক্র তার উপর হামলার পর দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি এই বিজয় মিছিল নিয়ে চন্দনাইশে শোডাউন করেছেন।
