‘শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা দেশকে এগিয়ে নিচ্ছে’
আনোয়ারা প্রতিনিধি, সিটিনিউজ :: ‘বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। একজন আধুনিক শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থী দেশ ও জাতির সম্পদ। শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি. এসব কথা বলেন।
আজ শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে আনোয়ারা উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের দুই দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। বিদ্যালয় প্রাঙ্গনে সকালে এটি অনুষ্ঠিত হয়।
সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থী পুনমিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর জিনবোধি থের, জেলা পরিষদ সদস্য রেহেনা ফেরদৌস চৌধুরী, দৈনিক আজাদীর বার্তা সম্পাদক একেএম জহুরুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ ও বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক মনজুর উদ্দিন চৌধুরী, সমাজসেবক মোহাম্মদ আলী, প্রাক্তন ছাত্র ও সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির চৌধুরী (আনছার), আজিজুল হক চৌধুরী (নসু), খোরশেদ আলম, ডা. লক্ষ্মীপদ দাশ ও মাউসুফ উদ্দিন মাসুম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর ও হাইলধর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন। অনুষ্ঠানে শঙ্খধারা নামে একটি প্রকাশনার মোড়ক উম্মোচন করেন অতিথিরা।
এর আগে সকালে সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থী পুনমিলনী উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আহ্বায়ক তৌহিদুল হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব এম এ মতিন। ওই সময় বর্ণ্যাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পীরা।
