সীতাকুণ্ড প্রতিনিধি,সিটিনিউজ :: সীতাকুণ্ডে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মেমোরিয়াল ফাউণ্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে ৩ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার ৫ জানুয়ারী সকালে সংসদ আলহাজ্ব দিদারুল আলম প্রধান অতিথি থেকে উপজেলার বাড়বকুণ্ড,বারৈয়াঢালার টৈরিয়াইল ও ছোটদারোগারহাট এলাকায় এসব শীত বস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন,বারৈয়ারঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, বাড়বকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান মো.মহসিন জাহাঙ্গীর,আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদিন, নজরুল ইসলাম ফেরদৌস হোসেন,কৃষকলীগ নেতা মো.নুরুল মোস্তফা, বারৈয়াঢালা ইউনিয়নের ইউপি মেম্বার রফিকুল আলম,বদিউল আলম প্রমুখ।
