‘গণতন্ত্র বিকাশে আ.লীগ সরকারের বিকল্প নেই’

0

বাঁশখালী প্রতিনিধি,সিটিনিউজ :: বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গণতন্ত্র রক্ষা দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারী) বিকালে অনুষ্ঠিত জনসভা পরিণত হয় বিশাল জনসমুদ্রে। জনসভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।

তিনি বলেন, সঠিক গণতন্ত্র বিকাশে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। বর্তমান সরকার সকল ধর্মের ও মতালম্বী মানুষের সঠিক অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। দেশকে অসাম্প্রদায়িক শক্তিতে পরিণত করছে হাসিনা সরকার কাজ করে যাচ্ছে।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পুলিন বিহারী সুশীলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাইফুদ্দিন আহমদ রবি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, অধ্যাপক শেখ ফরিদুল আলম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর  সম্পাদক শ্যামল দাশ, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শাহাদত আলম, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট বদর উদ্দিন চৌধুরী, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেহেনা আক্তার কাজেমী, মাস্টার শামসুল আলম ছিদিক্কী, জিল্লুল করিম শরীফি, নীলকন্ঠ দাশ, এস এম মুজিবুর রহমান চৌধুরী, আবুল হোসেন ভেটু, বেদার উদ্দিন সিকদার, টুটুন চক্রবর্তী, সাদু রশীদ, নুর মোহাম্মদ আজাদ, এম মনসুর আলী, মো: হামিদ উল্লাহ, প্রদীপ গুহ ও আবদুল অদুদ লেদু প্রমুখ ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.