সীতাকুণ্ড প্রতিনিধি,সিটিনিউজ :: সীতাকুণ্ডে ৪ শত ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আনোয়ার হোসেন (৩০) নামের একজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
আজ মঙ্গলবার ৯ জানুয়ারী বিকাল ৪ টায় উপজেলার ঘোরামাড়ার পাক্কা মসজিদ এলাকায় গোপন সংবাদের সূত্রে এসআই মোঃ শামসুল আলমের নের্তৃত্বে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামূখী স্টার লাইন ( ঢাকা মেট্টো-ব-১৫-০৬৩৯) বাসে তল্লাসী চালিয়ে এক যাত্রীর কাছ থেকে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, বাসে তল্লাসীকালে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে প্যান্টের পকেটে বিশেষ ভাবে রাখা ইয়াবা আছে। সে ইয়াবাগুলো চট্টগ্রাম থেকে কুমিল্লায় নিয়ে যাচ্ছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা।
আটককৃত আনোয়ার রংপুর জেলার পীরগঞ্জ থানার গবধানপুর এলাকার মোঃ আবদুল হাকিমের পুত্র।
