সীতাকুণ্ডে কুমিরায় কর্ভাটভ্যানের ধাক্কায় আহত ৪

0

সীতাকুণ্ড প্রতিনিধি :: সীতাকুণ্ডের কুমিরাস্থ গুলআহমদ জুট মিলস এলাকায় সড়ক দূর্ঘটনায় ৪ আহত হয়েছে। কুমিরা ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেছে।

আজ বুধবার ১০ জানুয়ারী দুপুর দেড়টার সময় উপজেলার কুমিরাস্থ হাম্মাদিয়া মসজিদের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির একটি কর্ভাটভ্যান যাত্রী বোঝায় একটি লেগুনাকে পছন থেকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে, তারা হচ্ছেন আনিসুল ইসলাম,নেজাম উদ্দিন এবং শফিউল আলম।

তাদের বাড়ি কুমিরা কোটপাড়া বলে জানা গেছে। কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আবদুল্লাহ হারুন পাশা জানান, কর্ভাটভ্যানের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী আহত হয়, খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের শরীরে বেশ জখম হয়েছে। কুমিরা পুলিশ ফাঁড়ির এসআই রমিজ উদ্দিন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লেগুনাকে ধাক্কা দেওয়া কর্ভাটভ্যানটি পালিয়ে গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.