বাঁশখালী প্রতিনিধি, সিটি নিউজ :: দক্ষিণ চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী কালীপুর নিমকালী মন্দিরের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে ৪দিন ব্যাপী অনুষ্ঠানে ধর্মসভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা অসিত কুমার সেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। ৪দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী। অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি সুকুমার চৌধুরী।
মন্দির পরিচালনা পরিষদের সহ-সভাপতি তাপস কুমার নন্দীর স লনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মভাষক ও প্রাবন্ধিক শ্রী সুদর্শন চক্রবত্তী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. আ.ন.ম শাহাদত আলম, বিশিষ্ট ধর্ম তত্ত্ববিদ রতেন্দু ভট্টাচার্য, সহ-সভাপতি প্রকৌশলী দিলীপ চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী মিলন কান্তি পাল, মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি সুলাল কান্তি ধর,সাধারণ সম্পাদক সবুজ দে, সহ-সভাপতি সনজীত দাশ ভোলা, সহ- সভাপতি উত্তম বিশ্বাস,ইউপি সদস্য নুরুল মোস্তাফা, বুলবুল সেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি বলেছেন, প্রতিটি ধর্মের মূল মন্ত্র এক। ধর্ম যার যার উৎসব সবার। আমাদের মধ্যে কোন ভেদাবেদ নেই। শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন সম্ভব হয়। শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকলেই দেশ এগিয়ে যায়, দেশ এগিয়ে যাবে, আমরা উন্নয়নের রাজনীতি বিশ্বাস করি বলেই বিভিন্ন ক্ষেত্রে দেশ উন্নয়নে এগিয়ে যাচেছ।
কালীপুর নিমকালী মন্দিরের উন্নয়ন কাজের জন্য সরকারি ভাবে ৫লক্ষ এবং ব্যক্তিগত তহবিল থেকে ২লক্ষ উন্নয়ন কাজের জন্য প্রদান করা হবে। ৪দিন ব্যাপী মহানাম যজ্ঞে অনুষ্ঠানে দেশের কীর্তনীয়া দল নামকীর্তন পরিবেশন করবে ও প্রসাদ বিতরণ চলছে।
