সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী বহরদারবাড়ীর পূর্ণমিলনী

0

কামরুল ইসলাম দুলু,সিটি নিউজ :: সীতাকুণ্ড উপজেলার লতিফপুরের ঐতিহ্যবাহী বহদারবাড়ী কল্যাণ ট্রাষ্টের উদ্যেগে প্রতিবছরের মতো এবারও পূণর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। লতিফপুরের সমুদ্র উপকুলের ঝাউ বাগানের নয়নাবিরাম পিকনিক স্পটে শুক্রবার সকাল থেকে শুরু হয় মিলনমেলা।

ঐতিহ্যবাহী বহদারবাড়ী প্রায় দীর্ঘদিন যাবত ফ্যামিলী মেলবন্ধনের অংশ হিসেবে এই পুণর্মিলনীর আয়োজন করেছে। প্রায় আটশত মানুষের অংশ গ্রহণে এই পুণর্মিলনী ও বনভোজন আয়োজনটা ছিল বরাবরের মতো ভিন্ন।

পুণর্মিলনী ও বনভোজন উপলক্ষে পুরো এলাকাজুড়ে সাজে সাজ্জিত হয়ে উঠে। ব্যাপক আলোক সজ্জায় সজ্জিত হয়ে পুরো এলাকার সৌন্দয্য বেড়ে বহুগুণ।

ঐতিহ্যবাহী বহদারবাড়ী পূনর্মিলনী ও মিলনমেলায় সকাল থেকে শিশু-কিশোর, যুবক-যুবতী, আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন বাধ্যযন্ত্র নিয়ে উৎসবে মেতে উঠে। উক্ত মিলনমেলায় বিভিন্ন অনুষ্টানের অায়োজন করা হয়। তার মধ্যে ছিল শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা,ঐতিহ্যবাহী বহরদারবাড়ীর উপর রচনা প্রতিযোগীতা, বিভিন্ন খেলাধুলা, মহিলাদের মিউজিক্যাল চেয়ার, বালিশ খেলাসহ আরো বিভিন্ন ইভেন্টে মহিলারা অংশ নেয়। যেমন খুশী তেমন সাজো প্রতিযোগীতায় অংশ নেয় শিশু-কিশোররা।

দিনব্যাপী এই মিলন উৎসবে প্রায় ১২ শত মানুষের জন্য দুপুরের ভোজের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী বহদারবাড়ী কল্যাণ ট্রাষ্ট এর আহবায়ক আব্দুল মজিদ বলেন, লতিফপুর গ্রামের ঐতিহ্যবাহী এই মিলন মেলার মাধ্যমে একে অপরের সাথে একটি সেতুবন্ধন রচনা তৈরী করেছে।

বর্তমান সময়ে মানুষ যান্ত্রিক হয়ে যাওয়াতে কারো সাথে কারো তেমন দেখা সাক্ষাৎ হয় না, আমাদের এই আয়োজনের মাধ্যমে গ্রামের সবাই একদিনের জন্য একে অপরের সাথে মেশার সুযোগ গড়ে উঠে।

এই মিলন মেলায় গ্রামের সকল ধর্ম বর্ণ, দলমত নির্বশেষে সবাই মিলে এই উৎসবে শামিল হয়। রাতে সাস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাপেল ড্র’র মধ্যে দিয়ে জমকালো মিলন মেলার সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.