শেখ হাসিনাই সাংবাদিকদের জন্য তহবিল গঠন করেছেন

0

সিটি নিউজ ডেস্ক :: সাংবাদিকদের জন্য কল্যাণ তহবিল গঠন করেছেন একমাত্র শেখ হাসিনাই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

ষ্টেশন রোডে বগুড়া প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন শেষে শনিবার (২০ জানুয়ারি) দুপুরে এ কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

প্রধানমন্ত্রীর দায়িত্বশীল নেতৃত্বের কারণে এদেশে উন্নয়নের জোয়ার বইছে উল্লেখ করে ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, ‘বর্তমান সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে স্বাধীনতা বিরোধীরা দীর্ঘদিন চেষ্টা করে ব্যর্থ হয়েছে।’

উন্নয়নের জোয়ারকে আরো গতিশীল করতে আগামী নির্বাচনে জনগণ আবারো এ সরকারকে নির্বাচিত করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.