শিক্ষা মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নিখোঁজ

0

সিটি নিউজ ডেস্কঃ রাজধানীর বছিলা এলাকা থেকে মোতালেব হোসেন নামে শিক্ষা মন্ত্রণালয়ের আরও এক কর্মকর্তা ‘নিখোঁজ’ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও)। গতকাল শনিবার বিকেলে তিনি নিখোঁজ হন।

আজ রোববার (২১ জানুযারি) বিকেলে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান, এ ঘটনায় শনিবার (২০ জানুয়ারি) রাতে নিখোঁজ ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে বলা হয়, শনিবার বিকেলে হাজারীবাগের বছিলা ব্রিজের কাছে নির্মাণাধীন নিজ বাড়ির সামনে থেকে তিনি নিখোঁজ হন। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

জানা গেছে, মোতালেবের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। তি‌নি রাজধানীর গ্রিন রোডে সরকারি স্টাফ কোয়ার্টারে বসবাস করেন। এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী কর্মচারী নাসির উদ্দিন নিখোঁজ হন।

এদিকে কর্মকর্তাদের নিখোঁজ হওয়ার এ বিষয়টি নিয়ে আজ রোববার একটি সভা করেছেন শিক্ষামন্ত্রীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, কেন ও কারা তাঁদের নিয়ে গেল, তা এখন পর্যন্ত জানা যায়নি। বিষয়টি জানার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক ও র‍্যাবের মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন তিনি। এ বিষয়ে কেউ কোনো ক্লু পেয়ে থাকলে তা জানানোর অনুরোধ জানান মন্ত্রী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.