বাঁশখালীতে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ পালিত

0

বাঁশখালী প্রতিনিধি, সিটি নিউজ :: “বাড়াবো প্রাণীজ আমিষ গড়ব দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে পালিত হয়েছে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ’১৮।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ়্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভেটেনারীর সার্জন ডাক্তার মোঃ আবদুল মোমিন এর সঞ্চালনায় উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনা (ভূমি) আরিফুল হক মৃদুল।

উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ মোঃ ওয়ারেস কামাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল হক, উপজেলা শিক্ষা অফিসার কে.এম মোস্তাক আহমদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা সঞ্জিব সরকার, পল্লী বিদ্যুতের ডি.জি.এম নাঈমুল হাসান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আহমদ ছফা ও মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরিফ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.