সীতাকুণ্ডে এসআইসহ তিন পুলিশ ক্লোজ

0

কামরুল ইসলাম দুলু,সিটি নিউজ :: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বুধবার রাতে আসামী ধরতে গিয়ে গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় তিনজনকে ক্লোজ করা হয়েছে। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ক্লোজ করা তিনজন হচ্ছে এসআই নাজমুল হুদা, কনষ্টেবল আবুল কালাম, আনসার সদস্য ইসমাইল হোসেন।

আজ বৃহস্পতিবার ২৫ জানুয়ারী সকালে পুলিশ সুপার নুরে আলম মিনা ভাটিয়ারী এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের গুলিতে একজন নিহত এবং আরো দুইজন গুরুত্বর আহত হয়।

বর্তমানে ঘটনাস্থলে থমতমে অবস্থা বিরাজ করছে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের গুলিতে নিহত এবং আহতের বাড়িতে সরজমিনে গিয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম চলছে।

উল্লেখ যে, বুধবার রাত ৯ টার সময় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার তেলী পাড়ায় সাদা পোশাকে আসামী ধরার নামে গ্রামবাসীর উপর গুলি বর্ষণ করলে সাইফুল নামে এক কিশোর নিহত হয়। আহত হয় আরো দুইজন। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বেশ কিছুদিন ধরে সাদা পোশাকে পুলিশ আসামী ধরার নামে সাধারণ জনগনকে হয়রানি করছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। গত ১২ জানুয়ারী একই ইউনিয়নের মির্জানগর জেলেপাড়ায় সাদা পোশাকে গিয়ে সীতাকুণ্ড মডেল থানার তিন এসআই কয়েজক জেলেকে আটক করা চেষ্টা করলে এলাকাবাসী তাদেরকে গণ পিটুনী দেয়।

এ ঘটনার পর সীতাকুণ্ড মডেল থানার অফিসার্স ইনচার্জ ইফতেখার হাসানকে জিজ্ঞাসা করা হলে তিনি উক্ত জেলেপাড়ার ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে জানান।

স্থানীয় এলাকাবাসী বলেন, মির্জানগর জেলে পাড়ার ঘটনার কোন ধরনের আইনগত ব্যাবস্থা না নেওয়ায় আবারো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

বুধবারের ঘটনা সম্পর্কে ওসি ইফতেখার হাসান বলেন, অভিযুক্তদের ঐ দিন ডিউটি ছিলনা তারপরও তারা কিভাবে ঐ এলাকায় গিয়েছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.