বিএনপির স্থায়ী কমিটির জরুরী বৈঠক চলছে

0

সিটি নিউজ ডেস্কঃ  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে  কেন্দ্র দলীয় কৌশল নির্ধারনের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের  সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন।

আজ শনিবার (২৭ জানুয়ারী) রাত সাড়ে ৯ টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়,   আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে দলের কৌশল চূড়ান্ত করা হবে বৈঠকে। সাজা হলে বিএনপি কিভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এ বিষেয় সিদ্ধান্ত নেয়া হতে পারে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.