রাউজানে ৬ দিন ধরে যুবক নিখোঁজ

0

 

এম বেলাল উদ্দিন, রাউজান :: চট্টগ্রামের রাউজানে কর্মস্থলের উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে মোহাম্মদ ফারুক (৩৩) নামের এক যুবক।

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানায় নিখোঁজ ডায়েরী করেছেন নিখোঁজ যুবকের পিতা আহমদ হোসেন। নিখোঁজ ডায়েরী নং-১৩৯১।

নিখোঁজ যুবক উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের সিরাজ ছুফির বাড়ীর আহমদ হোসেনের পুত্র।

গত মঙ্গলবার সকালে তিনি নিখোঁজ হন। এরপর থেকে গত ৬ দিন ধরে তার কোন খোঁজ খবর পাচ্ছেন না তার পরিবার ও আত্মীয় স্বজনরা।

নিখোজের ৪ দিন পর্যন্ত তার মোবাইল ফোন চালু থাকলেও গত শুক্রবার থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। এতে তার পরিবারে চরম উৎকণ্ঠায় দিন পার করছেন।

তার পিতা আহমদ হোসেন জানিয়েছেন চট্টগ্রাম নগরীর মোহরা এলাকায় একটি চাপাতা বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন ফারুক। তিনি ছেলের সন্ধান পেতে সকলের সহযোগীতা কামনা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.