চবি প্রতিনিধি, সিটি নিউজঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের আহবানে ছাত্র ধর্মঘট চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী আন্দোলনে হামলাকারীদের শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট চলছে।
গতকাল রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রগতিশীল ছাত্রজোটের নেতারা ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালনের ডাক দেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা আজ সোমবার (২৯ জানুয়ারি) সকাল থেকে ক্লাস বর্জন করে।
তবে তারা ক্যাম্পাসে কোনো ধরনের মিছিল করেনি। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্মঘটের সমর্থনে শহর শাখার নেতা-কর্মীদের সঙ্গে মিছিল ও সমাবেশ করে।
চবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ধীষন চাকমা বাবু বলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আপামর সাধারণ শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি ক্লাশ বর্জনের মাধ্যমে সর্বাত্মক ছাত্র ধর্মঘটে সংহতি জানানোর জন্য। তিনি ছাত্র অধিকার রক্ষা এবং শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য সকল শিক্ষার্থীদেরকে আহ্বান জানার।
