নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

0

সিটি নিউজ ডেস্ক :: আপিল বিভাগের বিচারক সৈয়দ মাহমুদ হোসেন প্রধান বিচারপতি পদে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার দুপুরে তার নিয়োগ আদেশে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন বঙ্গভবনের মুখপাত্র মো. জয়নাল আবেদীন।

তিনি বলেছেন, “আগামীকাল (শনিবার) সন্ধ্যা ৭টায় নতুন প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি।”

রাষ্ট্রপতি নতুন প্রধান বিচারপতি পদে শুক্রবারই নিয়োগ দিচ্ছেন বলে আইনমন্ত্রী আনিসুল হক জানানোর ঘণ্টাখানের মধ্যে এই খবর এল।

নানা নাটকীয়তার মধ্যে বিচারপতি এস কে সিনহা গত নভেম্বরে পদত্যাগ করার পর থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির পদটি শূন্য। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মো. আবদুল ওয়াহহাব মিঞা বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ হাইকমিশনে ১০ নভেম্বর রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। ১৪ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদ পদত্যাগপত্রটি গ্রহণ করেন। এর আগে সিনহার বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনসহ ১১টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।

৩১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা ছিল এসকে সিনহার। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে ৮১ দিন আগেই তিনি পদত্যাগ করেন।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.