লায়ন্স ক্লাব ও চিটাগাং লিবার্টির মিলন মেলা

0

সীতাকুণ্ড প্রতিনিধি,সিটি নিউজ :: লায়ন্স ক্লাব ও লিও ক্লাব অব চিটাগাং লিবার্টি সীতাকুণ্ডের যৌথ আয়োজনে বার্ষিক বনভোজন এবং মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বনাঢ্য মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠিত হয় সীতাকুণ্ডের নৈসগিক প্রাকৃতিক সৌন্দয্য বাঁশবাড়িয়া সিবিচ এ।

লায়ন্স ক্লাব ও লিও ক্লাব অব চিটাগাং এর যৌথ আয়োজনে উক্ত মিলন মেলা এবং বনভোজন অনুষ্ঠানে উভয় সংগঠনের শতাধিক সদস্য/সদস্যার অংশ গ্রহনে প্রাণবন্ত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।

দিনব্যাপী উক্ত বনভোজন ও মিলন মেলায় সদস্যদের অংশ গ্রহণে বিভিন্ন খেলাধুলা, র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া খেলাধুলায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত মিলন মেলার অনুষ্ঠানে ছোট্ট শিশু সাইমুল ইসলাম রায়হান এর মনোমুগ্ধকর পারফরমেন্সে উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। এছাড়া বৃদ্ধ বয়সে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে কৌতুক এবং নাচে উপস্থিত দর্শকদের বাড়তি আনন্দে মাতিয়ে রাখেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সহ-সভাপতি হাজ্বি ইউসুফ শাহ্। উক্ত মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

রিজিওনাল চেয়ারপার্সন ও লায়ন্স লিবার্টি ক্লাব মেম্বারশীপ চেয়ারম্যান লিও লিবার্টি ক্লাব এডভাইজার লায়ন নুরুল আলম বাচ্চু, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সভাপতি ও সীতাকুণ্ড লায়ন্স ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ গিয়াস উদ্দিন, লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ,

লায়ন আব্দুল মান্নান, হাজী ইউসুফ শাহ্, লায়ন আলহাজ্ব নুরুল ইসলাম শাহাবুদ্দিন, লায়ন মুজিবুল হক সোহেল, লায়ন আনোয়ার হোসেন, লিও মাহি চৌধুরী, মাহমুদুল হাসান দিপু, লিও নুর খান। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাংবাদিক বাবুল মিয়া বাবলা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.