মাজার জিয়ারতের জন্য রাস্তায় শোডাউন কেনঃ কাদের

0

সিটি নিউজ ডেস্কঃঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মাজার জিয়ারত মুল উদ্দেশ্য নয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লক্ষ্য রায়কে কেন্দ্র করে আদালত ও সরকারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা। তিনি প্রশ্ন করে বলেন, তা নাহলে মাজার জিয়ারতের জন্য রাস্তায় শোডাউন কেন?

আজ সোমবার (৫ ফেব্রুয়ারী) রাজধানীর সেতু ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন কাদের। তিনি বলেন, খালেদা জিয়া অরাজনৈতিক কর্মসূচির ঘোষণা দিয়ে রাজনৈতিক কর্মসূচি করছেন।

ওবায়দুল কাদের বলেন,খালেদা জিয়ার এজেন্ডা হচ্ছে সেখানে মাজার জিয়ারত করা। তো মাজার জিয়ারত করার জন্য তিনি রাস্তায় শোডাউন করবেন কেন? মাজার জিয়ারতটা তার লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে মামলার রায় ৮ তারিখে সেটাকে কেন্দ্র করে তিনি, রাস্তায় শোডাউন করতে চান।

তার সঙ্গে লোকজন আছে সেটা দেখাতে চান। আদালতের ওপর চাপ সৃষ্টি করতে চান এবং সঙ্গে সঙ্গে পলিটিক্যাল প্রেশার গভর্নমেন্টের ওপর তৈরি করতে চান।

আওয়ামী লীগ পাল্টাপাল্টি কিছু করবে না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, তারা বিলিজারেন্ট এটিটিউড (যুদ্ধংদেহী মনোভাব) নিয়ে নামতে পারেন। যুদ্ধংদেহী মনোভাব আমাদের নেই। আমরা পাল্টাপাল্টি কিছু করব না। আমি গতকালও বলেছি।

আমরা পাল্টাপাল্টি কিছু করব না। তাঁরা যদি রাস্তায় সেদিনের রায়কে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে সেটার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট। ৮ ফেব্রুয়ারি রায়কে কেন্দ্র করে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন তথ্যও আছে বলে দাবি করেন মন্ত্রী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.