চন্দনাইশ চরবরমায় নদী ভাঙ্গন পরিদর্শনে সাংসদ নজরুল

0

 চন্দনাইশ প্রতিনিধি  :   চন্দনাইশ উপজেলার চরবরমা ও পশ্চিম চরবরমায় খর শ্রোতা শঙ্খ নদীর ভয়াবহ ভাঙ্গন পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় য়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। গত শনিবার মো: মহিউদ্দিন মান্নার সভাপতিত্বে নদী ভাঙ্গণ পরিদর্শন ও স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত কাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি (চট্টগ্রাম ১৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী)।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমদ জুনু, বরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শহিদুল আজম কাজমী, মোহাম্মদ হারুন, বরকল স্কুল কমিটির সভাপতি শাহাদাত হোসেন জসিম, বলরাম চক্রবর্ত্তী, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, যুবলীগের আহবায়ক মাহবুবুর রহমান চৌধুরী, সৈয়দ শিবলী ছাদেক কফিল আওয়ামীলীগ নেতা জাবেদ মো: গউছ মিল্টন, গাজী সালাউদ্দীন ও মোজাম্মেল হক তালুকদার । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরমা ব্যবসায়ী সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মো: মহিউদ্দীন পান্না, যুবলীগ নেতা নাছির উদ্দীন চৌধুরী, এস এম নাজিম ভুইয়াঁ, এস এম সেলিম উদ্দীন, জাহাঙ্গীর আলম, আবু জাফর মেম্বার, আবু তালেব খান চৌধুরী, হেলাল উদ্দীন, মাহবুব আলম, আবদুললাহ সওদাগর, কৃষ্ণ চক্রবর্ত্তী, আবদুর রহিম, আরমান উদ্দীন রাজিব, আনোয়ারুল ইসলাম মাওলানা শফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম, আবুল কাশেম পুলিশ, লিটন বড়–য়া, সায়েম উদ্দীন খান, মোজাম্মেল খান, মোহাম্মদ ইউনুছ, মো: সোলাইমান, ফরিদ উদ্দীন প্রমুখ।
এসময় সাংসদ শঙ্খ নদীর ভয়াবহ ভাঙ্গন পরিদর্শন করে বলেন, শঙ্খের ভাঙ্গন কোন ব্যক্তি বিশেষের সৃষ্ট ষড়যন্ত্র বা সন্ত্রাস নয়। এটা একটি প্রাকৃতিক দূর্যোগ। এতে কারো হাত নেই। তবে ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা নেয়া হবে। সরকার জনগনের দুঃখ দূর করে উন্নয়ন করার জন্য অনেক কাজ করছে। বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার চরবরমায় তীব্র নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য কোটি ৪০ লক্ষ টাকার কর্মসূচি হাতে নিয়েছে। শীঘ্রই একাজ শুরু হবে। এতে কোন ব্যক্তি বা সমাজের পক্ষপাতিত্ব করা হবে না। সকলের মঙ্গলে ধারাবাহিকভাবে উন্নয়ন কাজ বাস্তবায়ন হবে। তিনি বন্যায় ক্ষতিগ্র¯’ রাস্তা ও উপসড়ক স্বে”ছাশ্রমের মাধ্যমে মেরামত কার্যক্রম মাটি কেটে উদ্বোধন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.