রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিটি নিউজঃঃ রাঙ্গুনিয়ার বিষপানে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া জাকুয়া টিলা এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোররাত তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জিনু আকতার (২২) নামের ওই গৃহবধূর মৃত্যু হয়।
এলাকাবাসীরা জানান তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ বিষপান করেন বলে তারা জানান। এরপর তার স্বামী মোহাম্মদ হোসেন তাকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
