সিটি নিউজ ডেস্কঃঃ বিএনপির যুগ্ম-মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন্নবী খান সোহেলকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে বিএনপির এই নেতাকে আটক করা হয় বলে জানিয়েছেন তাঁর ব্যাক্তিগত সহকারী আক্তারুজ্জামান বাচ্চু।
জানা গেছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন সোহেল। পথে মালিবাগ থেকে তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন-নবী খান সোহেলকে পুলিশ আটক করেছে। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
রিজভী দাবি করে বলেছেন,আজ মঙ্গলবার ভোরের দিকে গোয়েন্দা পুলিশ রাজধানীর মালিবাগের একটি বাসা থেকে সোহেলকে আটক করে নিয়ে যায়। সোহেল এখন কোথায় কিভাবে আছে তা জানেন না বলে জানান তিনি। রিজভী এ আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
