খালেদাকে অন্যায়ভাবে শাস্তি দেয়া হয়েছেঃ মির্জা ফখরুল
সিটি নিউজ ডেস্কঃঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্পূর্ণ অন্যায়ভাবে হয়রানি করতে খালেদা জিয়াকে শাস্তি দেয়া হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন বিএনপি মহাসচিব।
এ মামলায় তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদণ্ডও দিয়েছেন আদালত।
খালেদা জিয়ার আইনজীবি খন্দকার মাহবুব হোসেন বলেন, এ রায় রাজনৈতিক প্রতিহিংসাবশত দেওয়া হয়েছে।
এটা ন্যায়বিচারের পরিপন্থী। আমরা ন্যায়বিচারের জন্য উচ্চ আদালত যাব। মামলার রায়ের অনুলিপি আদালতের কাছে চাওয়া হয়েছে। আদালত আমাদের আশ্বস্ত করেছেন।
এ সময় আইনজীবী অভিযোগ করেন, রায় ঘোষণার পর খালেদা জিয়াকে তাঁর আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। তাঁকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।
