ক্রীড়া প্রতিবেদক, সিটি নিউজঃঃ ঢাকা টেস্টের ২য় ইনিংসঃ শুরুতেই হোঁচট খেল স্বাগতিক বাংলাদেশ দল। সিরিজ জয়ে শ্রীলঙ্কার দেয়া ৩৩৯ রানের টার্গেটে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। স্বাগতিকদের শুরুটা মোটেও ভালো হলো না। ওপেনার তামিম ইকবালের পর এবার সাজঘরে ফিরে গেলে আরেক ওপেনার ইমরুল কায়েস। এই মূল্যবান ২ইউকেট হারিয়ে বেকায়দায় পড়েছে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত দলের সংগ্রহ ৫৭/২।
দলীয় ৪৯ ও ব্যক্তিগত ১৭ রানে হেরাথের বলে আউট হন ইমরুল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেটে ৫০ রান করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম (০) ও মুমিনুল হক ৩০ রানে ক্রিজে রয়েছেন। এর আগে দলীয় ৩ ও ব্যক্তিগত ২ রানের মাথায় দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান ওপেনার তামিম ইকবাল।
সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) প্রথম সেশনেই শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শেষ দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। এ ম্যাচ জিতলে সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ থাকবে টাইগারদের।
তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে শেষ দুই উইকেটে আরও ২৬ রান যোগ করে লঙ্কানরা। যেখানে দলীয় ২২৬ রানে সবকটি উইকেট হারায় সফরকারীরা। তবে তাইজুল ইসলামের পর পর দুই বলে ফিরে যান ২১ রান করা সুরাঙ্গা লাকমাল ও শূন্য রানে থাকা রঙ্গনা হেরাথ। ৭০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রোশেন সিলভা। তাইজুল সর্বোচ্চ ৪টি উইকেট নেন।
আজ শনিবার সকালে কঠিন পথ পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে ঢাকা টেস্টের তৃতীয় দিনে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টাইগার ব্যাটসম্যানদের কেউই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
ফলে ১১২ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্ক। পরে ৮ উইকেটে ২০০ রান করে লঙ্কাবাহিনী টেস্টের দ্বিতীয় দিন শেষ করে। অর্থ্যাৎ ২ উইকেট হাতে রেখে এখনও ৩১২ রানে এগিয়ে লঙ্কানরা।
দ্বিতীয় ইনিংসে ৩০০ রান পার করে জেতা প্রায় অসম্ভব। তবুও জয়ের আশা দেখছে বাংলাদেশ। তবে ক্রিকেট বোদ্ধারা বলেছেন এটা অসম্ভবও না। বাংলাদেশের ক্রিকেটারদের সেই সামর্থ আছে।
