সিটি নিউজ ডেস্কঃঃ দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথম চট্টগ্রাম আসছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আগামীকাল রবিবার (১১ ফেব্রুয়ারী) বেলা আড়াইটায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. একে. আজাদ চৌধুরী।
বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।
