হঠাৎ বিএনপি কার্যালয়ে মার্কিন দূতাবাসের ২ কর্মকর্তার

0

সিটি নিউজ ডেস্কঃঃ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা হঠাৎ করে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়টি পরিদর্শন করেছেন। দুই মার্কিন কর্মকর্তার বিএনপির কার্যালয়ে প্রবেশ নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতুহল। তাদের হঠাৎ করে এ ঝটিকা সফর নিয়ে রাজনৈতিক মহলে ধোঁয়াশারও সৃষ্টি হয়েছে।

আজ রবিবার (১১ ফেব্রুয়ারী) বিকাল ৫টার দিকে দ ১৭-৬৫-২৪ নং গাড়িতে করে দুই ব্যক্তি নয়াপল্টন কার্যালয়ে প্রবেশ করেন। গাড়ীটিও কূটনৈতিক কোরের বলে জানা গেছে।
এদিকে বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তার প্রবেশের কথা জানান।

নয়াপল্টন কার্যালয় সূত্র বলছে, দু’জনের মধ্যে একজন খুব সম্ভবত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল এডভাইজার বিল মরেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের একজন জানান- তারা বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সঙ্গে সাক্ষাৎ করেছেন। সে সময় সহ দফতর সম্পাদক বেলাল আহমেদও ছিলেন। বিকাল ৫টা ২০ মিনিটে তারা কার্যালয় থেকে বেরিয়ে যান।

জানতে চাইলে রুহুল কবির রিজভী জানান, উনারা দুজন এসেছিলেন দেখা করতে। কথা হয়েছে। তারা বিএনপি চেয়ারপারসনসহ বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন। রিজভী আরও বলেন, আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা সম্পর্কেও জানতে চেয়েছেন কর্মকর্তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.