রাউজান প্রতিনিধি, সিটি নিউজঃঃ রাউজানে জুয়া খেলায় বাঁধা দেয়ায় এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে গুরতর আহত করেছে ৬ জুয়াড়ি। জানাগেছে ডাবুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ গুচ্ছগ্রামে গত সোমবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, গুচ্ছ গ্রামের ৬৫ বছর বয়সী হেদায়াতুল ইসলামের ঘরের পিছনে ২০/৩০ হাত দুরবর্তী কালাম মেম্বারের টিলায় প্রতিদিন জুয়ার আয়োজন করে স্থানীয় শাহাদাত, নয়ন, সুমন, ইদ্রিচ ও সোহেল সহ আরো কয়েকজন। এতে হেদায়াতুল ইসলাম তাদেরকে জুয়া না খেলার জন্য বাঁধা দে।
এতে ৬ জুয়াড়ি ক্ষুব্ধ হয়ে হেদায়াতুল ইসলামের ঘরে এসে হেদায়াত ইসলামকে সমিলের চিড়ানো গাছের লাঠি দিয়ে বেদম প্রহার করে। এমনকি তার বাম পা আঘাতে তেঁতলে যায়। তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চমেকে ২৪ নং ওয়ার্ডে ভর্তি করেন।
আহতের ছেলে তৌহিদুল ইসলাম জানান, আমার বাবা জুয়া খেলায় বাঁধা দেওয়ায় আমার বাবাকে জুয়াড়িরা মারাত্মকভাবে আহত করেছে। সে জানায় তখন আমি শহরে ছিলাম, আমি বাড়িতে এসে আমার বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখে জ্ঞান হারিয়ে ফেলি।
তৎক্ষনাত স্থানীয়রাসহ মিলে আমার বাবাকে চমেকে ভর্তি করি। এখনো চিকিৎসাধীন আছেন। এদিকে এ ঘটনা আহতের ছেলে তহিদ স্থানীয় এমপি সাহেবকে জানালে তিনি থানা পুলিশকে ঘটনার সাথে জড়িতদেরকে দ্রুত গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। থানার এস আই সাইমুল জানান, আমরা তাদেরকে ধরার জন্য অভিযান চালিয়েছি, মনেহয় তারা এলাকা থেকে পালিয়ে গেছে।
