নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃঃ কারা কর্তৃপক্ষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গৃহপরিচারিকা ফাতেমাকে থাকার অনুমতি দিয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী এ অনুমতি দেয়া হয়। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে তাকে কারাগারে প্রবেশ ও খালেদা জিয়ার সঙ্গে থাকার জন্য এ অনুমতি দিয়েছে বলে কারাগার সুত্রে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী কারাবিধির আলোকে ফাতেমাকে পরিচারিকা হিসেবে খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গেলো ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড ঘোষণা করেন আদালত।
