নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চন্দনাইশ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ তৌহিদুল আলম, যুগ্ম-আহবায়ক এ.এস.এম মুছা তসলিম ও মোঃ মুরিদুল আলম মুরাদ এক বিজ্ঞপ্তিতে উপজেলার আওতাধীন কাঞ্চনাবাদ , জোয়ারা, বরকল ও বৈলতলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি আগামী ০৩ (তিন) বছরের জন্য অনুমোদন প্রদান করেছেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন এ কমিটির নেতৃত্বে স্ব স্ব ইউনিয়নে যুবলীগের কার্যক্রম আরও বেগবান হবে এবং মাননীয় সংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আগামী নির্বাচনে আবারো রাষ্ট্রক্ষমতায় আনতে বলিষ্ট ভূমিকা পালন করবে।
গঠিত কমিটিগুলো নিম্নরুপ-
কাঞ্চনাবাদ ইউনিয়ন :
সভাপতি : মোঃ মফিজুল আলম
সাধারণ সম্পাদক : শেখ মোঃ সোহেল
জোয়ারা ইউনিয়ন :
সভাপতি : মোঃ সরোয়ার উদ্দিন
সাধারণ সম্পাদক : মোহাম্মদ আরিফ
বরকল ইউনিয়ন :
সভাপতি : মোঃ আনছারুল হক
সাধারণ সম্পাদক : মোঃ আরফাতুর রহমান রাশেদ
বৈলতলী ইউনিয়ন :
সভাপতি : মোঃ আনোয়ার হোসেন বাহাদুর
সাধারণ সম্পাদক : মোঃ মুফিজুর রহমান মুন্না
উপরোল্লিখিত কমিটির নেতৃবৃন্দকে অনতিবিলম্বে প্রতিটি ওয়ার্ড কমিটি গঠনপূর্বক সংগঠনকে গতিশীল করার পরামর্শ প্রদান করা হয়।
