সীতাকুণ্ড প্রতিনিধি, সিটি নিউজঃঃ সীতাকুণ্ডের কুমিরায় একটি রড তৈরীর কারখানায় বিল্ডিং এর উপর থেকে মাথায় কাঠের টোকরা পড়ে মোহাম্মদ ইউসুফ (৭০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার সময় উপজেলার কুমিরা এলাকার কেএসআরএম স্টীল নামক রড তৈরীর কারখানাতে এ ঘটনা ঘটে। জানা যায়, ইউসুফ উক্ত কারখানাতে কাজ করার সময় বিল্ডিং এর উপর থেকে তার মাধার উপর একটি কাঠ পড়ে এতে তার মাথা জখম হয়।
তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। চমেক হাসপাতালের পুলিশ শিলবব্রত ঘটনার সত্যতা স্বীকার করেন। নিহত ইউসুফের বাড়ী চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানায়। সীতাকুণ্ড মডেল থানার এসআই সাইফুল্লাহ শ্রমিক নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।
