চন্দনাইশে জামাত নেতাকে দাওয়াত দেওয়ায় মাহফিল পন্ড

0

চন্দনাইশ প্রতিনিধি, সিটি নিউজঃঃ  চন্দনাইশ  উপজেলার বরমা পশ্চিম কেশুয়া এলাকায় জামাতের ২ আলেমকে দাওয়াত দিয়ে মিলাদ মাহফিলের ঘোষণা দেয়ায় অপর পক্ষ বিক্ষোভ মিছিল করে। মিছিলে দুষ্কৃতিকারিদের হামলায় উভয়পক্ষের ৯ জনের অধিক আহত হয় বলে জানা যায়। পরে মাহফিল বন্ধ ঘোষনা করে দেয়া হয়।

স্থানীয়ভাবে জানা যায়,  আগামী ১ মার্চ পশ্চিম কেশুয়া নুরুল ইসলামের ছেলে সাইফুল গণি আনোয়ারার জামাত নেতা মাও. মাহমুদুল হাসান ও মাও. আজিজুল হক আল মাদানিকে দাওয়াত দিয়ে মিলাদ মাহফিলের ঘোষনা দেয়ায় এলাকাবাসী প্রতিবাদ করেন।

এতে তারা মিলাদ মাহফিলে দাওয়াতি আলেমের নাম পরিবর্তন না করায় গত ২৩ ফেব্রুয়ারি রাতে স্থানীয়রা প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি কেশুয়া ছৈয়দ বাজার হয়ে আলতাফ মিয়ার বাড়ীর সামনে পৌছা মাত্র দুষ্কৃতিকারিরা হামলা চালায়।

এ সময় মো. শাহজাহান(৩৫), বশির আহম্মদ (৩৫), ইকবাল(১৮), মো. সাগর(১৭), সাইফুদ্দিন(২২), রাসেল(২২), সাইফুল ইসলাম(১৯), প্রাক্তন মেম্বার আনোয়ার মিয়া(৫০)সহ ৯ জনের অধিক আহত হয়। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

উভয়পক্ষ থানায় অভিযোগ দিতে গেলে বিষয়টি স্থানীয়ভাবে বৈঠকে নিষ্পত্তি করার লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি বৈঠক বসে। প্রাক্তন মেম্বার আনোয়ার মিয়া জানান, বৈঠকে সাইফুল গণি মিলাদ মাহফিল না করার সিদ্ধান্ত নেন এবং যারা আহত হয়েছে তাদের বিষয়ে আজ ২৬ ফেব্রুয়ারি পুনরায় বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.