রোভার স্কাউটসের রোভারিংএর শতবর্ষ ও বিপি দিবস উদ্যাপন

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ  বাংলাদেশ স্কাউটসচট্টগ্রাম জেলা রোভারের উদ্যোগে রোভারিংএরশতবর্ষ ও বিপি দিবস উদ্যাপন উপলক্ষে  গত ২২ফেব্রুয়ারি নগরীতেবর্ণাঢ্য র‌্যালি,আলোচনা, স্কাউটিং দক্ষতাভিত্তিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম জেলা রোভারের কমিশনার মো: কামাল উদ্দিনের সভাপতিত্বে ও জেলা রোভারের সম্পাদক মো: ফজলুলকাদের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো:এ.কে.ফজলুলহক। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট জনাব মাশহুদুল কবির, চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী ও রোভার অঞ্চলের ডিআরসি (ট্রেনিং) প্রফেসর মোজাহেদ হোসাইন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা রোভার স্কাউটসের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রাম কলেজহতে বের হয়ে জামালখান, প্রেসক্লাবসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম কলেজে এসে সমাপ্তহয়। র‌্যালি শেষে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে চট্টগ্রামের ২৫টি কলেজের রোভার স্কাউটরা অংশ গ্রহণ করে তাদের দক্ষতা প্রদর্শন করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটসের ডেপুটি ন্যাশনাল কমিশনার স্কাউটার আমীনুলইসলাম খান পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি স্কাউটার সৈয়দ আ.ফ.ম. আতাউর রহমান। অতিথি হিসেবেউপস্থিত ছিলেন জেলা রোভারের সহকারী কমিশনার মো: জসীম উদ্দিন খান, আবুজাফর মো: বোরহান উদ্দিন, আবদুল হান্নান সিকদার, ডিআরএসএল জনাব এস.এম.আফজর রহমান, প্রচার উপ-কমিটির সদস্য সচিব স্কাউটার মোহাম্মদ এনাম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.