চন্দনাইশ,সিটি নিউজ : বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব জননেতা এম.এ. মতিন বলেন, বড় দুই জোটের রাজনৈতিক অথ্যাচারে জনগণ আজ অতিষ্ঠ। দূর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়া হচ্ছে। ব্যাংকগুলো থেকে দুষ্টু চক্রের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে। এসবের কোন তদারকী নেই। সরকারের কর্তাব্যক্তিদের ইশরারায় কোটি কোটি টাকা পাচার হচ্ছে উন্নত দেশ সমূহে। এ অবস্থা থেকে দেশের মানুষকে মুক্ত করতে হলে বড় দুই জোটের বিপরীতে তৃতীয় শক্তিকে ক্ষমতায় বসানো ছাড়া বিকল্প কোন পথ নেই। এ ব্যাপারে তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চাই, আর এই পরিবর্তনের জন্য সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টসহ সম্মিলিত জাতীয় জোটকে বিজয়ী করতে হবে।
তিনি ৩০ মার্চ শুক্রবার বিকেলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ফ্রন্ট মহাসচিব এম.এ. মতিন উপরোক্ত মন্তব্য করেন। সংগঠনের সভাপতি অধ্যক্ষ আল্লামা শাহ্ খলিলুর রহমান নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সচিব মাওলানা রেজাউল করিম তালুকদার, সহ দপ্তর সচিব মাওলানা আবদুল হাকিম।
প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন। যুগ্ম সম্পাদক মাওলানা কাজী আমিন উল্লাহ’র সঞ্চালনায় এতে প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক মাওলানা ছিদ্দিক আহমদ নঈমী। বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা আবুল কাশেম আনসারী, সদস্য সচিব মাওলানা ফয়জুল্লাহ খতিবী।
উপস্থিত ছিলেন আহলে সুন্নাত সমন্বয় কমিটি চন্দনাইশ উপজেলা সভাপতি মাওলানা খাজা মোবারক আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, ইসলামী চিন্তাবিদ মাওলানা হাফেজ গোলাম কিবরিয়া, ডাঃ মুহাম্মদ কলিম উদ্দিন, মুহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ মাজহার হেলাল, আলমগীর ইসলাম বঈদী, যুবসেনা নেতা মুহাম্মদ জামাল উদ্দিন রব্বানী, মুহাম্মদ মামুন উদ্দিন সিদ্দিকী, ছাত্রনেতা মহিউদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম হিরু, আমিনুল ইসলাম রুবেল প্রমুখ। প্রধান বক্তারা বক্তব্যে জেলা সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন বলেন, দুঃশাসনের কবল থেকে দেশবাসীকে পরিত্রাণ দিতে আগামী ৭ এপ্রিল চট্টগ্রাম লালদিঘী ময়দানে সম্মিলিত জাতীয় জোট আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
প্রতিনিধি সম্মেলনে অধ্যক্ষ শাহ্ খলিলুর রহমান নিজামীকে পুনরায় সভাপতি, মাওলানা ফয়জুল্লাহ খতিবীকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ আলী আক্কাসকে সাংগঠনিক সম্পাদক ও মাওলানা মুস্তাফিজুর রহমানকে অর্থ সম্পাদক ৩৩ সদস্য বিশিষ্ট ২০১৮-২০২০ সালের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।
